‘তিস্তার খসড়া চুক্তির প্রতিটা পাতায় উভয় দেশ সই করেছে’

আলোচিত তিস্তা চুক্তির খসড়ার প্রতিটা পাতায় ভারত ও বাংলাদেশ সই করেছে। কিন্তু জিনিসটি এখনও রাজনৈতিকভাবে সই হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভুটানে সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তাছাড়া বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলশান পার্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নরেন্দ্র মোদির সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের পাঁচটিরও বেশি সমঝোতা স্মারক সই হবে। কিছু লোক মোদির আগমনের বিরুদ্ধে অবস্থান নিলেও দেশের বেশির ভাগ মানুষ তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।

বুধবারের অনুষ্ঠানে তিস্তা চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, তিস্তা নিয়ে খসড়া চুক্তির প্রতিটি পাতায় উভয় দেশ সই করে রেখেছে। কিন্তু জিনিসটি এখনও রাজনৈতিকভাবে সই হয়নি। আর ইমপ্লিমেন্ট হয়নি। কেন হয়নি তা আপনারা জানেন।

তিনি আরও বলেন, যে খসড়া পাতায় সই করা আছে ভারত সরকার কখনও তা ডিনাই করেনি এবং সবসময় বলেছে তিস্তা চুক্তিতে তারা একমত। কিন্তু তাদের কিছু অসুবিধার কারণে, এটা আপনারও জানেন; তারা এখনও সেটা ডেলিভারি দিতে পারছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর