একদিনে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, ৯ মাসে সর্বোচ্চ আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৭৯৭ জনে। গত বছরের ২০ ডিসেম্বররের পর এটিই দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৮৭ জন। যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। বুধবার (২৪ মার্চ) শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৬৭ জন। যা ছিল ৯ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেল।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২৪ মার্চ) দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৫৬৭ জন। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ২৫ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর