সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় সদর বাজারের চৌরাস্তায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি অসিত কুমার মৃধার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু, প্রকাশ রায়, নিখিল কুমার কুন্ডু, নিত্য কুমার মন্ডল, সুবল চন্দ্র মৃধা প্রমুখ।

এসময় মানববন্ধনে একাট্টা প্রকাশ করে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, যে নায়ক অসম্প্রদায়িক রাষ্ট্র গড়ার প্রত্যয়ে দেশ স্বাধীন করেছে। আজ তার জন্মশতবর্ষে সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বিগত সময়ের হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় বরবরতার পুনরাবৃত্তি হচ্ছে। তারা সকল সাম্প্রদায়িক হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর