ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আটক করা হয়নি। তিনি ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি লাইভে আসেন।
ফেসবুক লাইভে শুক্রবার (২৬ মার্চ) বিকাল ৩টায় শাহবাগে সমাবেশ আহ্বান করেন।
ফেসবুক লাইভে নূর লিখেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান ফ্যাসিবাদী সরকার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আটককৃতের মুক্তির দাবিতে আগামীকাল বিকাল ৩ টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ।’
এর আগে বিকাল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছিল নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে নুরদের সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ডাকা হয়। মিছিলে পুলিশের সাথে ব্যপক ধাওয়া পাল্টা ধাওয়া হয় নেতাকর্মীদের। তখন ভিপি নুরসহ অনেকে টিয়ারশেলে আহত হন।
বার্তাবাজার/এসজে