ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে গণহত্যা দিবস
নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবসে নিহতদের স্মরণ করছে ফরিদপুর জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন অনিন্দিতা চৌধুরী মৃত্তিকা, মো. আল আমিন, দিল আফরোজ শ্রাবণী, মো. শামীম।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আবু সুফিয়ান চৌধুরী কুশল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, শিক্ষক শেখ জামাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্যা। সভাটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।
এদিকে বিকেল ৪ টায় কবি জসীম উদদীন হলে গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র প্রদর্শনী হবে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদদের স্মরণে স্বাধীনতা চত্ত্বরে প্রতীকী গণকবরে আলোক প্রজ্জ্বলন ও সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিববর্ষ মঞ্চে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের উপর গীতিনাট্য-সাংষ্কৃতিক অনুষ্ঠান হবে। রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সারা দেশের ন্যায় জেলায় প্রতীকী ব্ল্যাক আউট হবে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি
ছবিঃ গণহত্যা দিবসে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা।