আশুগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা
আশুগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজাদ, বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা হানিফ খাদেমসহ উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা ও সেই নৃশংস ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। এরপর এই দিনটিকে গণহত্যা দিবস উপলক্ষে বাঙালি জাতি স্মরণ করে আসছে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি