লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

লক্ষ্মীপুরের রায়পুর-২ ও সদর আংশিক জাতীয় সংসদ উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে আওয়ামীলীগ প্রার্থী এভাকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে নৌকা ও জাতীয়পার্টির প্রার্থী শেখ ফয়জুল্লা শিপনকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচেন রিটানিংক কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার।

এসময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ এবং নৌকা প্রতীকের প্রার্থী উপস্থিত ছিলেন।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যাচাই-বাছাই শেষে তাদের বৈধ ঘোষণা করা হয়। আগামী ১১ এপ্রিল এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় আসনের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করায় আসনটি শূন্য ঘোষনা করা হয়।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর