আ.লীগের লক্ষ্য মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আ.লীগের লক্ষ্য মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, মানুষকে বিভ্রান্ত করা ও মানুষকে ভুল বোঝানো। আ.লীগ সরকার কখনোই সংখ্যালঘুদের পক্ষের শক্তি ছিলনা। পরিষ্কার করে আমি বলতে চাই বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পক্ষে তারা কখনোই ছিল না।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আ.লীগ সরকার সবসময় দাবি করে, তাদের আমলে নাকি এ দেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকে। কিন্তু আপনারার দেখেছেন এই সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে ঘটনাগুলো ঘটছে এরকম ঘটনা অতীতে কখনোই ঘটেনি। বরং এসব ঘটনায় নেতৃত্বে রয়েছে দলীয় নেতাকর্মীরা।শুধু আজকে না ১৯৭১ সালের স্বাধীনতার পরেও তারা এ সকল ঘটনা ঘটিয়েছিলো।
তিনি বলেন, আ.লীগ মুখে বলে যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের স্বার্থ ছাড়া রক্ষা করতে চায়। কিন্তু বাস্তবে তারা কিছুই করেনি।
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে যুবলীগের নেতারা। কিন্তু আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। কিন্তু এখানে বিএনপি’র নামগন্ধও নেই।
সমাজে যে একটা সন্ত্রাস, ভয়-ভীতি, দুঃশাসন তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।
বার্তাবাজার/হৃ.আর