ফরিদপুর জেলা ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৫ শে মার্চ কালরাতকে গণহত্যা দিবস ঘোষণা এবং গণহত্যার অপরাধ স্বীকার করে পাকিস্তানকে জাতিসংঘের মাধ্যমে ক্ষমা চাওয়ার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি