দুর্গাপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব উল আহসানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন,
দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী,সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন তালুকদার, থানা ওসি শাহনুর-এ আলম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কমকর্তা বৃন্দ।

আলোচনাসভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চের সেই কালোরাতের স্মৃতিচারণ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। উপস্থিত সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র,শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে।

পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলার আহ্বান জানান সকল বক্তারা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর