শার্শায় গণহত্যা দিবস পালিত

ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বিচারে গণহত্যা।

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব তদন্ত ওসি মুজিবর রহমান, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীব,উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ ও ডাক্তার ইউছুফ আলীসহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর