গাংনীতে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত

মেহেরপুরের গাংনীতে এক আত্মীয়কে দাফন কাজে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তার ছােট ছেলে নােকরুল হােসেন (৪৫) আহত হয়েছেন। ৩ সন্তানের জনক

নিহত ওমর আলী গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চিৎলা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। আহত নােকরুল ওমর আলীর ছােট ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চান্দামারী-শানঘাট সড়কে মালবাহি একটি ট্রলির সাথে মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় যুবক,সুমন জানান,ওমর আলী ও তার ছােট একটি মােটরসাইকেলযােগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামে একটি আত্মীয়কে দাফন কাজে অংশ নিতে যাচ্ছিলেন। মােটরসাইকেল চালাচ্ছিলেন নােকরুল। তারা আড়পাড়া হয়ে শানঘাট ও চান্দামারী গ্রামের মাঝামাঝি সড়কে পৌঁছালে,নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্যালােইঞ্জিন চালিত মালবাহি ট্রলির সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় ওমর আলী ও তার ছেলে সড়ক ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। তবে ট্রলি চালক আহত হয়নি। এসময় পথচারীরা আগত বাপ-বেটাকে উদ্ধার করে গাংনী উপজেলা

স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘােষণা করেন। আহত নােকরুল গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর