গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে নয়টায় মিলগেটের কো-অপারেটি মার্কেটে তুলার গুদামে আগুন লাগে। এ সময় ১০ টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, সকালে হঠাৎ করেই কো-অপারেটি মার্কেটে মাসুদ এন্টারপ্রাইজে তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে উত্তরা টঙ্গী ফায়ার সার্ভিসের টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ টি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/পি