আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এখনই খুলছে না স্কুল কলেজ। ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার(২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি থাকলেও বিষয়টি রিভিউ করা হবে। বর্তমানে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুনভাবে চিন্তা করা হবে বলে জানান তিনি।
বার্তাবাজার/পি