২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন আয়োজিত প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিঙ্কু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান।
সভায় ২৫ মার্চের কালো রাত্রির সেইদিনের ঘটনাবহুল তুলে ধরে বক্তারা বলেন- বাংলাদেশের ইতিহাসে জগন্যতম দিন ছিল ২৫ মার্চ। ওই দিনের ঘটনার সাথে জড়িতদের হোতা এখনো দেশে বাস করছে। তাদের প্রতিহত করার আহবান জানান মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবার পরকিল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুনসহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি