বালিয়াকান্দিতে বাড়ির সীমানা বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে বসত-বাড়ীর জমির সীমানা বিরোধ নিয়ে পিটিয়ে সৈকত মাতুব্বর (২০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

সে উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের গ্রাম পুলিশ সদস্য শুশান্ত মাতুব্বরের ছেলে। এসময় মারপিটে প্রফুল্ল মাতুব্বর ও তার স্ত্রী শান্তি লতা মাতুব্বর আহত হয়েছে।

এলাকাবাসী ও নিহতের পিতা গ্রাম পুলিশ সদস্য শুশান্ত মাতুব্বর জানিয়েছেন, বসতবাড়ীর সীমানা বিরোধ নিয়ে বুধবার বিকাল ৫টার দিকে শশা মাতুব্বরের ছেলে সনদ মাতুব্বর গংদের হামলায় সৈকত মাতুব্বর, প্রফুল্ল মাতুব্বর, শান্তি লতা মাতুব্বর আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে সৈকত মাতুব্বরের অবস্থা বেগতিক হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার সময় তার মৃত্যু হয়। লাশ এখন বাড়ীতে রয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বার্তা বাজারকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। হত্যার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর