দৈনিক মানবকণ্ঠের প্রকাশক ও ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা কবি জাকারিয়া খান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার(২৫ মার্চ) ১১ টা ১০ মিনিটে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী জাকারিয়া চৌধুরীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সত্মূখা চৌধুরী বাড়ি। তার বাবা ইয়াইয়া চৌধুরী ছিলেন পাকিস্তান সরকারের ডেপুটি ম্যাজিট্রেট। দেশ স্বাধীনের পর তিনি কুষ্টিয়া মহাকুমার প্রশাসক ছিলেন।
বার্তাবাজার/পি