নওগাঁর ধামইরহাটে জাতীয় গণহত্যা দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, ওসি আবদুল মমিন, প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা প্রমূখ উপস্থিত ছিলেন।
রেজুয়ান আলম