কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ গ্রামের ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে দাদার বয়সী এক বৃদ্ধ। মঙ্গলবার(২৩ মার্চ) বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত আবু তাহের ওরফে লাডুম শাহ (৬৫) উপজেলার হাটাশ গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে।
এ ঘটনায় শিশুরটি বাবা প্রবাসে থেকে লাইভে এসে এর বিচার দাবি করেন।
লাইভে এসে তিনি বলেন, অভিযুক্ত লাডুম মিয়া আমার জেঠা হয়। তিনি অলেক মেম্বারের ভাই। আমার মেয়ে কোনো কিছুই বুঝেনা, সে বাচ্চা মানুষ। আমার মাসুম বাচ্চাটারে ১০ টাকার লোভ দেখাইয়া লাডুম মিয়া জঙ্গলে নিয়া গেছে। মানুষ আমাকে বলে মানসম্মান নাকি যাবে। আমি মানসম্মান দিয়া কি করব। গ্রামের সবাই তো জেনেই গেছে। যেই গ্রামের মানুষ এত নিকৃষ্ট হতে পারে, লাডুম মিয়ার একটা পা কবরে গিয়া রয়ছে। এই লোকটা এমন কাজ কিভাবে করল।
তিনি বলেন, আমি অনেক খারাপ লোক ছিলাম। আমার ২টা মেয়ে, এই দুইটা মেয়ের দিক তাকিয়ে আমি নিজেরে পরিবর্তণ করছি। আমি আগের সব ভুইলা গেছি। এখন আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার গ্রামের ভিতরে যে ঘটনা ঘটছে। আমি কোন গ্রামে এর কোন বিচার চাইনা। কারণ আমি দেখেছি আমার গ্রামে কোনো সঠিক বিচার হয়না। আজকের ভিতরে আমি যদি বাড়ি যেতে পারি তাহলে আমি তারে গুলি করব। আমি আগে যেমন জীবন ছিলাম ঐ জীবনে আবার ফিরে যাব।
তিনি বলেন, আমি অনেকের কাছে ফোন দিছি, কেউ আমার ফোন ধরেনি। আমি শরীফ চেয়ারম্যানের কাছে ফোন দিছি, ফোন ধরেনা। আমার এই লাইভটা যারাই দেখছেন, আমার বন্ধু-বান্ধব যারাই আছেন আমাকে একটু সাহায্য করেন। আমার বাড়িতে কোন পুরুষ লোক নাই। আমি আমার বাবা, আমার চাচা আমরা ৩ জনই বিদেশে থাকি। তাই অনেকেই আমার বাড়িতে গিয়ে টর্চার করে। আমি মেম্বার, চেয়ারম্যানসহ অনেকের কাছে ফোন দিছি তাদের মধ্যে মাত্র ২ জন আমার ফোন ধরছে।
তিনি আরও বলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার স্যার আপনার এবং গ্রামের বাকি সবার কাছে অনুরোধ রইল, আপনারা এই বিচারটা করবেন।
শিশুটির মা জানান, মঙ্গলবার বিকেলে তার মেয়ে বাড়ির পাশের হাকিম মিয়ার দোকান থেকে খাবার কিনে নিয়ে আসার সময় অভিযুক্ত লাডুম শাহ তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দোকানের পাশের ঝোপে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি উচ্চ স্বরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার ভয়ে লাডুম শাহ পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মা অভিযুক্ত লাডুম শাহকে আটক করতে তার বাড়িতে গেলে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘হাটাশ গ্রামে একটি শিশুকে শ্লীলতাহানির খবর পেয়ে আমরা তার মাকে ডেকে এনে থানায় একটি মামলা নিয়েছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
https://www.facebook.com/Sojibjgps/videos/1338863896514099
বার্তাবাজার/পি