বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছে সাড়ে ২৭ লাখ

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ১৭ হাজার তিনশ ১৭ জন এবং মারা গেছে ২৭ লাখ ৫৬ হাজার ৭৬ জন।

বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ কোটি ১২ লাখ ৮৩ হাজার দু’শ ৮৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার নয়শ ৭৮ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯১ হাজার ছয়শ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৭ লাখ চার হাজার দু’শ ৯২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫৮ হাজার চারশ ২২ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৩ জন এবং মারা গেছে ১ লাখ ৬০ হাজার সাতশ ২৬ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ২২ লাখ ২৭ হাজার একশ ৭৯ জন এবং মারা গেছে তিন লাখ এক হাজার ৮৭ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর