নাইকো দুর্নীতি মামলায় অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য বৃহস্পতিবার(২৫ মার্চ)। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১৮ মার্চ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে এ মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা যাওয়ায় আইনজীবী আদালতকে অবহিত করেন।
এরপর আদালত মামলার অভিযোগ গঠন ও মওদুদের মৃত্যুর বিষয় প্রতিবেদন দাখিলের জন্য ২৫ মার্চ দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
বার্তাবাজার/পি