আমার কাছে শুধু আল্লাহ, ত্যাগী নেতাকর্মী ও গরিব জনগণ আছে বলে জানিয়েছেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, আজকে সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, গরিব মানুষের পক্ষে কথা বলতে গিয়ে নেতাকর্মীরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন।
বুধবার(২৪ মার্চ) দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, আমি সাদাকে সাদা বলব, কালোকে কালো বলব। আমি যতগুলো কথা বলেছি, সবগুলোই আস্তে আস্তে মিলে যাচ্ছে।
তিনি বলেন, যারা অপকর্মের হোতা, তারা কথা শুনেন দুর্নীতিবাজ অ্যাডভোকেট ইসরাতুন্নেছার। সিঙ্গাপুর থেকে আরম্ভ করে বাংলাদেশে যে দুর্নীতি এ মহিলা করছে, তার সব তথ্য আছে। নেত্রী যদি কখনো ডাকে সব নেত্রীকে দেখাব। আমার ওপর আজকে এত অত্যাচার নির্যাতন চলছে। আজ মানবাধিকার কোথায়। তারাও কি বিক্রি হয়ে গেছে।
বার্তাবাজার/পি