নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৬ জনকে জরিমানা

শেরপুরের নকলায় মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ হাজার ৬০০ টাকা অর্থদন্ড দিয়েছে ২৬জনকে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪ মার্চ) দুপুরে নকলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

আদালতের নির্বাহী বিচারক জাহিদুর রহমান ৮টি মামলা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ ১৮টি মামলা পরিচালনা করে জরিমানার ৩ হাজার ৬০০ টাকা নগদ আদায় করেন।

অন্যদিকে, ১ ব্যক্তিগত গাড়িতে থাকা ১১ জনের মধ্যে ৯ জনের মুখে মাস্ক না থাকার অপরাধে যাত্রীদের মধ্যে ১জনকে দিয়ে ১ বক্স মাস্ক ক্রয় করিয়ে যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জনসাধারণকে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার পাশাপাশি মাস্ক পরিধানে সচেতন করা হয়। এসময় পুলিশ বিভাগের সদস্যগন উপস্থিত ছিলেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, গোটা বিশ্ব এখনো করোনা মহামারির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ থেকে রক্ষার্থে আমাদের জনসচেতনতা বেশি প্রয়োজন। আমাদের সকলেরই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও এর প্রভাব সম্পর্কে সকলকে অবহিত করা সকলের নৈতিক দায়িত্ব।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর