ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসানকে ডিএমপির অপরাধ বিভাগ, সিটি-এ্যাডমিন এন্ড লজিস্টিকস বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ক্রাইম বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক সজীব দে কে কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর