মোদির বিরুদ্ধে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক ১১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে সিলেট ও রাজাশাহীতে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। দু’টি মানববন্ধনেই পুলিশেরর সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ মার্চ) বিকেলের দিকে আয়োজিত মানববন্ধন থেকে আটক করা হয়েছে ১১ জনকে।
জানা যায়, বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কালো পতাকা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে। আটক করা হয় ৬ জনকে।
এছাড়া বিকেলে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়।
বার্তাবাজার/এসজে