তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান টানা সপ্তমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন দেশটির ক্ষমতায় থাকা দল জাস্টিস এন্ড ডেভালপমেন্ট (একে) পার্টির।
বুধবার দেশটির রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত দলের জাতীয় কংগ্রেসে তাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেন কাউন্সিলররা। এবারের নির্বাচনে মোট ভোট ১ হাজার ৪৩১। যার মধ্যে এরদোগানই পেয়েছেন ১ হাজার ৪২৮টি। বাকি ৩টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। যার ফলে মুসলিম বিশ্বের শীর্ষ এই নেতা টানা সপ্তমবারের মত পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কংগ্রেস দেশ, জাতি ও দলের জন্য উপকার বয়ে আনে। আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। সূত্র: আনাদোলু।
বার্তাবাজার/এসজে