২৬ ও ২৭ মার্চ রাজধানীর সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা।

আগত বিদেশী ভিভিআইপিদের গমনাগমনের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ, ২০২১ (শুক্রবার ও শনিবার) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ, ডিএমপির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর