নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তার কৃষকলীগে যোগদান

দেশের নারী ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার শারমিন আক্তার সুপ্তা রাজনীতিতে প্রবেশ করেছেন। যোগ দিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগে।

বুধবার (২৪ মার্চ) সংগঠনের সভাপতি সমীর চন্দ্র চন্দের হাতে একটি ক্যাপ তুলে দিয়ে তিনি সংগঠনটিতে যোগ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সমীর চন্দ্র বণিক বলেন, দেশের কৃষকদের সেবার করার ব্রত নিয়ে তিনি দলে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। খুব শিগগিরই দলীয় অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, গাইবান্ধার মেয়ে শারমিন আক্তার সুপ্তা ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেন।

২৫ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ২২টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সুপ্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সবশেষ কমিটিতেও ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর