কুষ্টিয়ার লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা

করোনা পরিস্থিতির কারণে এবার দোলপূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে লালন স্মরণোৎসব-২০২১ উদ্‌যাপন হচ্ছে না। বুধবার (২৪ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আগামী দোল পূর্ণিমা তিথিতে মরমী সাধক ফকির লালন শাহের স্মরণোৎসবের দিন ধার্য থাকলেও করোনা পরিস্থিতিতে বড় ধরনের গণজমায়েত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯১ জন মৃত্যুবরণ করেছে। এবং অনেক মানুষ আক্রান্ত অবস্থায় রয়েছে।

অতিসম্প্রতি করুণা আক্রান্ত রুগীর সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়ে চলছে। আশঙ্কা করা হচ্ছে যদি বড় ধরনের গণজমায়েত করা হয় তাহলে করুণা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই বর্তমান করুণা ভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী প্রাদুর্ভা এবং দোল পূর্ণিমা তিথিতে লালন স্মরণোৎসবের মত বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় আসন্ন লালন স্মরণ উৎসব ২০২১ উদযাপন করা সম্ভব হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, এনডিসি হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত, সবুজ হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারন সম্পাদক সোহেল রানাসহ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যমকর্মী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগন।

টুটুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর