এখন থেকে নিজেদের টাকায় উন্নয়ন প্রকল্প

বিদেশি টাকার পরিবর্তে এখন থেকে দেশের উন্নয়ন প্রকল্পে নিজেদের অর্থ খরচ করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী দাবি করেন, প্রকল্পে বিদেশি অর্থ নিলেই বেড়ে যায় ব্যয়, ওঠে নানা প্রশ্ন। নিজেদের টাকায় প্রকল্প বাস্তবায়ন করলে অর্থের সাশ্রয়ের পাশাপাশি হবে ভালো কাজও।

তিনি বলেন, আগে বিদেশি অর্থায়নে কাজ হত। কিন্তু এভাবে করলে খরচ অনেক বেড়ে যায়। তাই আমরা সরকারি অর্থেই এখন থেকে কাজ করবো। আল্লাহর রহমতে আমাদের কাছে এখন সে পরিমাণ অর্থ রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর