বইমেলায় আসছে নীলা মনির “সোশ্যাল মিডিয়া মার্কেটিং”

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্যই মূলত এই বইটি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর খুটিনাটি বিষয় নিয়ে লেখা হয়েছে “সোশ্যাল মিডিয়া মার্কেটিং” বইটি। এমনটাই বার্তা বাজারকে জানান বইটির লেখিকা নীলা মণি গোস্বামী।

তরুণ এই লেখিকা নীলা মনি গোস্বামীর জন্ম ১৯৯৬ সালের ২৭ ডিসেম্বর কুমিল্লা শহরে। বর্তমানে তিনি ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিকস এ শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করছেন। এছাড়াও পড়াশোনার পাশাপাশি তিনি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করছেন। টুকিটাকি ফ্রিল্যান্সিং করেন। অ্যাফলিয়েট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এবং প্রিন্ট অন ডিমান্ড তার মধ্যে অন্যতম।

এছাড়াও তিনি ” Writers’ Club Bd ” নামে একটি অনলাইন কমিউনিটির প্রতিষ্ঠাতা। লেখালেখির মাধ্যমে জ্ঞান বিতরন করা, মানুষজনকে বই পড়তে উৎসাহিত করা এবং নবীন লেখকদের একটি সুন্দর প্ল্যাটফর্ম দেয়াই এ কমিউনিটির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

লেখিকার স্বপ্ন নিজের লেখা একগাদা বই বগলদাবা করে ঘুরে বেড়াবেন। আর সে স্বপ্ন পূরনের তাগিদেই তিনি লিখেছেন “তাকে ভালোবেসে” এবং “এটিকুয়েটা” নামের দু’টো মৌলিক হরর বই। সম্পাদনা করেছেন “কঙ্কাল সরোবর” নামে আর একটি অনুবাদ হরর গল্প সংকলন। কাজ করছেন ফিকশন এবং নন ফিকশন জনরার আরও কিছু বই নিয়ে। যা খুব শিঘ্রই প্রকাশিত হবে। এবারের অমর একুশে বইমেলা-২০২১ এ তার “সোশ্যাল মিডিয়া মার্কেটিং” নামের একটি নন ফিকশন জনরার বই আসছে।

নীলা মণি গোস্বামী বার্তা বাজারকে বলেন, বইটিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত নানান রকম তথ্য, টিপ্স এন্ড ট্রিক্স শেয়ার করার হয়েছে। যা পাঠকদের জ্ঞান বৃদ্ধি এবং নতুন কিছু শিখতে সাহায্য করবে। এছাড়াও পাঠকরা এ বই পড়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে নানান রকমভাবে টাকা আয়ের উপায় সম্পর্কেও জানতে পারে, যা একদম পরীক্ষিত ও বাস্তবসম্মত।

২৫% ছাড়ে ১৫০ টাকায় তরুণ এই লেখিকার বইটি পাওয়া যাবে বইমেলার শব্দশৈলী প্রকাশনীর ৫৭০ নাম্বার স্টলে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর