সিংড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের সিংড়ায় ২৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। বুধবার (২৪ মার্চ) বিকালে সিংড়া উপজেলার কালীগঞ্জ ব্রীজ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালিকুড়ি দক্ষিণপাড়ার আঃ আজিজের পুত্র শাহজাহান আলী।

জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে আজ (বুধবার) বিকেলে সিংড়া উপজেলার কালীগঞ্জ ব্রীজ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ২৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিন খান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর