ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে জনসচেতনতামূলক সভা

ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্ততি বিষয়ে গণসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে ইলিশা গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার সভাপতিত্বে সিপিপির আয়োজনে এই ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামুলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিপির ভোলার উপ-পরিচালক মোঃ শাহাবুউদ্দিন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক ভোলা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আজিজুল ইসলাম, ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মোঃ ফারুক মিয়া, নৌ ওসি সুজন পাল, ভোলা সদর সিপিপির টিম লিডার আবুল হাসনাত তসলিম প্রমুখ।

অনিক/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর