নারী পুলিশ ইন্সপেক্টরকে উত্যক্তের অভিযোগ দুই পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া ও বোয়ালিয়া থানার দুই পরিদর্শকের (ইন্সপেক্টর) বিরুদ্ধে উত্যক্ত ও হয়রানির অভিযোগ করেছেন সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত এক নারী পরিদর্শক।

বুধবার (২৪ মার্চ) এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী নারী। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ এই আবেদনটি আইনানুগভাবে বিবেচনার জন্য সুপারিশ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে অভিযুক্ত পরিদর্শকদের একজনের পরিচয় হয় সারদা পুলিশ একাডেমিতে কর্মরত থাকার সুবাদে। আর অপরজন ওই নারীর সাবেক স্বামী। দু’জনই বিভিন্ন সময় তাকে নানান ভাবে উত্যক্ত করতো। এতে সাড়া না দেওয়ায় আরএমপিতে মহা ক্ষমতাধর হিসেবে নিজেকে দাবিকারি অভিযুক্ত পুলিশ পরিদর্শক, ওই নারী পুলিশ পরিদর্শকের স্বামীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিক-মানসিক নির্যাতন করেন।

এরপর স্বামীর খোঁজে বোয়ালিয়া থানায় গেলে সেখানে অভিযুক্ত পরিদর্শক আবারও উত্যক্ত করেন নারী পরিদর্শককে। আপত্তিকর কথা ও অশালীন প্রস্তাবও করেন তখন। এভাবে সারাদিন উত্যক্ত ও হয়রানির পর বিকালে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলেন এবং মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর