মোদীর আগমনের ‘পক্ষে-বিপক্ষে’ ফরিদপুরে কর্মসূচি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পক্ষে-বিপক্ষে ফরিদপুরে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) বিকাল ৫টায় শহরের জনতা ব্যাংকের মোড়ে মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের বাম গণতান্ত্রিক জোট।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের ফরিদপুরের সমন্বয়ক ও সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম মেম্বর কমরেড রফিকুজ্জামান লায়েক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কমরেড কাদের আজাদ, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি আ. মান্নান ফকির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদের সা. সম্পাদক ছাত্রনেতা সিতাংশু ভৌমিক অঙ্কুর। সভা শেষে মুজিব সড়কে কালো পতাকা মিছিল করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশে মোদির আগমনকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখা।

এসময় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নাগরিক কমিটির ফরিদপুরের সদস্য সচিব এ্যাডভোকেট সত্যজিত মুখার্জীসহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর