শরণখোলায় সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নির্বাচনী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে সাউথখালী ইউনিয়নের সোনাতলা মডেল বাজারে শরণখোলা থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাউথখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতায় বেশ কিছু মানুষ আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সহিংসতা বন্ধ না হলে ইন্ধোন দাতাসহ সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের ঘোষনা দেওয়া হয়।

বাবুল দাস/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর