শেখ হাসিনা আমার মায়ের মত: ভুটানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের মায়ের মত উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনুপ্রেরণাদায়ী নেত্রী। তিনি আমার মায়ের মতো।

বুধবার (২৪ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ৮ম দিনে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

উল্লেখ্য, ভুটানের প্রধানমন্ত্রী পেশায় একজন চিকিৎসক। তিনি ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস পাশ করে নিজ দেশে গিয়ে রাজনীতি শুরু করেন। এর আগেও বাংলাদেশ সফরকালে এ দেশের প্রতি তার মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর