আ.লীগ নেতাসহ পরিবারের ৪ সদস্যকে দুর্বৃত্তদের চেতনা নাশক ওষুধ সেবন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ: আজিজ হাওলাদারসহ তার পরিবারের চার সদস্য কে চেতনা নাশক ওষুধ সেবন করিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়ন এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার পত্তাশী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদার (৬৩), গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী রাশিদা বেগম (৫৮), আহত পুত্র মাহমুদল হাসান (৩১), ও পুত্র বধু সাথী (২৯)।
বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার সেউতিবাড়িয়া গ্রামে হাওলাদার বাড়িতে আজিজ হাওলাদারের ঘরে দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে রাখে।
পরিবারের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন বার্তা বাজারকে জানান, আমার বাবা অত্যাধুনিক জনপ্রিয়তার কারনে এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য এ ঘটনা ঘটিয়েছে। রাতের খাবার খাওয়ার পরে সবাই অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
বার্তাবাজার/হৃ.আর