সারাদেশে চলমান তাপদাহ আগামী বৃহস্পতিবার (২৫ মার্চ) পর্যন্ত চলতে পারে। মৌসুমের প্রথম তাপদাহ আগামী দুইদিন আরও বৃদ্ধি পেয়ে শনিবার (২৭ মার্চ) সারাদেশে বৃষ্টির সাথে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়।
এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আগামী ২৫ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। এরপর বিশেষ করে ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। ২৭ মার্চ (শনিবার) কালবৈশাখী ঝড়ের আশঙ্কা আছে। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঝড় হতে পারে।
আবহাওয়া অফিস থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও বলা হয়, ঝড়ের পরে দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। দক্ষিণ বঙ্গপোসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।
বার্তাবাজার/এসজে