এখনই স্কুল খুলবে কি না জানাল শিক্ষা মন্ত্রণালয়

মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৩০ মার্চ সেগুলো খুলে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চিত হতে পারেননি।

এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না কি ছুটি আরও বাড়ানো হবে তা জানতে বুধবার (২৪ মার্চ) গণমাধ্যমের কথা হয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সাথে।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এই দফায় আরও বাড়বে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। তবে শিগগিরই এ বিষয়ে জানানো হবে।

এর আগে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সেদিন খোলা সম্ভব নয়। শবে বরাতের সরকারি ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ নির্ধারণ করার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এদিন খুলছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর