শেখ হাসিনার মতো নেতা পেয়ে এ দেশের মানুষ ভাগ্যবান: লোটে শেরিং

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, এই দেশকে আমার সেকেন্ড হোম মনে হয়। বাংলাদেশ আর ভোটানের মধ্যে রয়েছে ব্যাপক মিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, কারো সঙ্গে বৈরিতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব। আমাদের দেশেরে রাজাও বলেছিলেন সবার সঙ্গে বন্ধুত্বের কথা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা’র আজ বুধবার ৮ম দিনে উপস্থিত হয়ে অতিথির ব্ক্তব্যে এই কথা জানান তিনি।

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা হিসেবে পেয়ে এই দেশের মানুষ সত্যিই ভাগ্যবান। আমার বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাকে নিয়ে গর্ববোধ করতেন। তিনি এবং তার দল যে দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর