গাইবান্ধায় বিস্ফোরণে বাড়ীওয়ালাসহ ৩ জনের মৃত্যু, গ্রেফতার-৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরক জাতীয় দ্রব্য বিস্ফোরণের ঘটনায় বাড়ীওয়ালাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহানের বাড়ীতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে বাড়ীওয়ালা বোরহানের মিয়া (৪০), একই গ্রামের কবিরের পুত্র ওহেদুল মিয়া (২৮) ও সোবাহান নামের ব্যক্তির মুত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী বার্তা বাজারকে হাসান, আজ বেলা সাড়ে ৪টার দিকে বোরহানের বাড়ীর একটি ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে কি কারণে কেন বোমা বিস্ফোরণ ঘটলো সে বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।
সুমন মিয়া/বার্তাবাজার/হৃ.আর