রাত ৮টায় দোকানপাট বন্ধ করলে সুন্দর শহর পাওয়া যাবে: তাপস

করোনা সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে দেশের ঢাকা দক্ষিণ সিটি করোপরেশনের (ডিএসসিসি) আওতায় থাকা সকল দোকনপাট বন্ধ করলে সুন্দর ও সুস্থ শহর গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ মার্চ) গোপীবাগ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

মেয়র তাপস বলেন, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। ৮টার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালন করে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবো।

তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করবো। যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বাড়ছে, তাই রাত ৮টার মধ্যে অবশ্যই সব দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।

এসময় সেখানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডিএসসিসির সিইও এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর