পাকিস্তানকে চিঠি দিল শেখ হাসিনা, সম্পর্ক উন্নয়নের ইচ্ছা

পাকিস্তানের প্রতধানমন্ত্রী ইমরান খান চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাকিস্তান ডে উপলক্ষে পাঠানো চিঠিতে দেশটির জনগনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উভয় দেশের সম্পর্ক উন্নয়ন করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেন, ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও লিখেন, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে এবং আমার পক্ষ থেকে, আপনাকে এবং আপনার মাধ্যমে, পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

ইমরান খান ও জনগণের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, দুই দেশের জনগণ তখনই উপকৃত হবে যখন উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের যাত্রা সমুন্নত রাখবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর