ভোলা সদর উপজেলায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পূর্বে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় আর ও ৮ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১০১৬ জন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এ জেলায় মৃত্যুবরণ করেছে ১০ জন।
বুধবার (২৪ মার্চ) দুপুরে ভোলা সিভিল সার্জন দপ্তর এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনায় আক্রান্ত ১০১৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সর্বমোট ৯৯৩ জন। করোনায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬২২ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০৬ জন। এছাড়া ভোলার দৌলতখান উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৪ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ১১২ জন। তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জনই। এছাড়া লালমোহনে ৬৮ জন আক্রান্তের মধ্যে ৬৬ জন সুস্থ হয়েছেন। সর্বশেষ ভোলার মনপুরায় আক্রান্ত ৩২ জনের মধ্যে ৩২ জনই সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন সূত্র আরও জানায়, আক্রান্তরা সবাই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে আইসোলেশনে রয়েছেন। করোনায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর, দৌলতখান ও লালমোহনে ১০ জন মৃত্যুবরণ করেছেন। ভোলা থেকে এখন পর্যন্ত ৯৯২৬ জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
বার্তাবাজার/হৃ.আর