ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাহিনুজ্জামান বাবু (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) সকালে ঢাকা-সিলেট রেলপথের আখাউড়ার আজমপুর এলাকার রাজাপুর রেলওয়ে সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাহিনুজ্জামান বাবু ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।
এ ব্যাপারে আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বার্তা বাজারকে বলেন, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল করিম বার্তা বাজারকে বলেন, মরদেহের পাশে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুকে) বসে ছিলেন। প্রচন্ড ঝাঁকুনির কারনে হয়তো সে ট্রেন থেকে পড়ে মারা গেছে।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর