এই পরিস্থিতিতে সরকার দেশের মানুষকে হুমকিতে ফেলছে: মোশারফ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুবর্ণ জয়ন্তী কর্মসূচী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। করোনাভাইরাস পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠা ও সরকারের নানা প্রতিবন্ধকতা কর্মসূচি পালনে অসুবিধা তৈরি করায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৪ মার্চ) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, পরিতাপের বিষয়, সরকার দেশের জরুরী পরিস্থিতি ও জনস্বার্থের হুমকিকে উপেক্ষা করে তাদের অনুষ্ঠানে জনসমাগম ও বিদেশী মেহমানদের স্বাগত জানাতে গিয়ে দেশের মানুষকে আরো ঝুকির মুখে ঠেলে দিচ্ছে। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনস্বাস্থ্যের হুমকির চেয়ে বিদেশী সরকার প্রধানদের সার্টিফেকেট লাভকে প্রাধ্যন্য দিচ্ছে। করোনা কালের এ কঠিন পরিস্থিতিতে তাদের বাংলাদেশ সফরে জনগণ স্বস্তিবোধ করছেনা।

সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি যেন স্বাচ্ছন্দে কোনো ধরনের কর্মসূচী না করতে পারে তার জন্য সরকার নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। সরকারের জন্মশত বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে বিদেশী অতিথিদের সফরকে কেন্দ্র করে বিএনপির বেশ কিছু কর্মসূচির অনুমতি পাওয়া যায়নি। এর মধ্যে রয়েছে ২২ মার্চের সিম্পোজিয়াম, ২৫ মার্চের আলোচনা সভা, ২৬ মর্চের সুবর্ণ জয়ন্তীর র‌্যালী ও ৩০ মার্চের সোরওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়ংকর ও বিপদ জনক অবস্থায় উপনীত হয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এ বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি একটানা ৭ সপ্তাহ যেখানে শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল, সেখানে চলতি সপ্তাহে তার হার ১৩.৬৯ শতাংশে বৃদ্ধি পেয়েছে। গত কল্য ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ৫৫৪ জন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। সরকারের দেয়া এ হিসাবও প্রকৃত চিত্র নয় বলে বিশেষজ্ঞমহল মনে করে।

তিনি আরো বলেন, দেশের সার্বিক করোনা পরিস্থিতি ও বিদেশী মেহমানদের স্বাগত জানানো ও অনুষ্ঠানাদির মাধ্যমে করোনা সংক্রমণের ঝুকি যে পরিমান বৃদ্ধি পেয়েছে তার প্রেক্ষাপটে দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা সংক্রমণ বৃদ্ধিতে জনমনে আতংক ও উৎকণ্ঠাকে অগ্রাধিকার দিয়ে বিএনপি’র গৃহিত সুবর্ন জয়ন্তীর কর্মসূচী আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। করোনা পরিস্থিতির উন্নতি হলে আমাদের গৃহিত কমূর্সচীগুলো পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে বাস্তবায়ন করা হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর