ফেসবুকে কিসের ইঙ্গিত দিচ্ছেন সোহেল তাজ

দেশে চলছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব। করোনার কারণে ভেস্তে যাওয়া মুজিববর্ষও এক বছর বাড়িয়ে নেওয়া হয়েছে। যার ফলে দেশে একসাথে চলছে দু’টো জাতীয় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয়ে এসব অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকার ফুটিয়ে তুলছেন দেশের ইতিহাস, উন্নয়ন ও বঙ্গবন্ধুর অবদান।

তবে দেশের একাংশের মতে স্বাধীন বাংলাদেশ গঠন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখা জাতীয় চার নেতার অবদান আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করা তাজউদ্দিন আহমদের রাজনৈতিক জীবন সম্পর্কে এখনও নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। যতটা জানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে তার চেয়ে অনেক কম জানে জাতীয় চার নেতা সম্পর্কে।

এবারের মুজিববর্ষের বর্ণিল অনুষ্ঠানে জাতীয় চার নেতার ইতিহাস সম্পর্কেও অনেক কিছু আড়াল করা হচ্ছে বলে সম্প্রতি বিবৃতি দিয়েছেন স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলণকারী আ স ম আব্দুর রব।

তার সেই বক্তব্য নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

পরে আরও একটি স্ট্যাটাসে মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি ছবি আপলোড করে ক্যাপশন দেন, কি এক হতভাগা দেশ, বিচিত্র দেশ, অকৃতজ্ঞ দেশ/জাতি, যে দেশ স্বাধীনতার ৫০ বছর পরও নিজের সঠিক ইতিহাস জানে না।

এরপর বিভিন্ন পর্বে লেখা ‘ব্যারিস্টার এম. আমীর-উল ইসলামের ৭১ এর সৃতি’ শিরোনামের অনেকগুলো পোস্ট তিনি শেয়ার করেন। সেখানে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস উল্লেখ করা আছে।

বুধবার (২৪ মার্চ) বেলা ১১টা ৫৪ মিনিটে দেশের আরেক জাতীয় নেতা প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাবকে সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছবি আপলোড করে তিনি লিখেন, “ইতিহাস আড়াল করা ইতিহাস বিকৃত করার শামিল” – সৈয়দ আশরাফুল ইসলাম।

সেখানে মতিউর রহমান নামের এক ব্যক্তি মন্তব্য করেন, বঙ্গবন্ধুর ইতিহাসের নির্মম যাতাকলে সমস্ত ইতিহাস চাপা পরে গেছে।
আপনারও নির্বাক আছেন বলে।

প্রত্যয় প্রতীতি নামে এক ফেসবুকার লিখেন, এই উক্তি বর্তমান আওয়ামিলীগের মুখে বেমানান! আওয়ামিলীগে এখন পরিচ্ছন্ন কোন রাজনীতিবিদ নেই!

মো. মাজহারুল ইসলাম আরমান নামে একজন লিখেন, প্রিয় তাজ ভাই আপনাকেই বলছি ৷ আপনি কেন রাজনিতির মাঠ ছেড়েছেন ? তা আমাদের জানা প্রয়োজন ৷ আপনি দেশে নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে পারেন ৷ যে দল সকলের অবদান অকপটে শিকার করবে ৷ ইতিহাসের সঠিক পরিচর্যা করবে ৷ নতুন প্রজন্মকে পাশে পাবেন ৷

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর