জামালপুরে বিস্ফোর: স্ত্রীর মৃত্যুর ৩দিনের মাথায় মারা গেলেন স্বামীও

জামালপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ব্যবসায়ী ইকরামুল ইসলাম শুভ্র মারা গেছেন। ৩দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার গভীর রাতে “ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ প্লাসটিক সার্জারী ইনস্টিটিউটে মারা যান তিনি। এর আগে গত রোববার সকালে ঘটনাস্থলে মারা যান তার স্ত্রী শিপ্রা বেগম।

জানা গেছে, গত ২১ মার্চ (রোববার) সকাল ১০টার দিকে জামালপুর পৌর এলাকার রশীদপুর গ্রামের ব্যবসায়ী ইকরামুল ইসলাম শুভ্রের বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান গৃহবধু এক সন্তানের জননী শিপ্রা বেগম।

অগ্নিকান্ডে তাদের বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে আটকাপড়া শিপ্রা বেগমের স্বামী ব্যবসায়ী ইকরামুল ইসলাম শুভ্রর শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়।

অগ্নিদগ্ধ শুভ্র’র ভাই সিফাত হোসেন বার্তা বাজারকে জানান, শুভ্রকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে “ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ প্লাসটিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিন দিন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটপট করে মঙ্গলবার রাত ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আলমগীর হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর