পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় সদর উপজেলার ছাত্রদল, পৌর ছাত্রদল। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখার ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় পণ্ড হয়।
বুধবার (২৪ মার্চ) সাড়ে ১২ টায় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, তাৎক্ষুনিক পুলিশের বাধায় সম্মুখীন হয়।
কিন্তু মিছিল নিয়ে ছাত্রদল নেতারা আর রাস্তায় উঠতে না পারায় তা পণ্ড হয়ে যায়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।
এ সময় পঞ্চগড় সদর উপজেলার ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনি,মো: নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপিত মো:আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মো:মনিরুজ্জামান মানিকসহ বিএনপি ও ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী।
দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল নেতারা বক্তবে বলেন, সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা, ভিত্তিহীন মামলার তিব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবী জানাই। যদি মামলা প্রত্যাহার করা না হয় তবে আগামীতে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে বক্তারা হুশিয়ারি দেন।
বার্তাবাজার/পি